সিরাজগঞ্জে ৬ ভুয়া পরীক্ষার্থীকে দুই বছর কারাদন্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শহীদ এম মনসুর আলী সরকারি কলেজে বিএ (স্নাতক) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে আসা ছয় ভুয়া পরীক্ষার্থীকে আটক করে গত বৃহস্পতিবার দুই বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দ-প্রাপ্তরা হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামের মাসুদ রানা, আবদুল আউয়াল, উল্লাপাড়া উপজেলার তেলকুপি গ্রামের জাফি হোসেন, কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের আবু হোরাইয়া, বেড়িপোটল গ্রামের আবদুল আলীম ও সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের সোহেল রানা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ওইদিন বিকেলে শহীদ এম মনসুর আলী সরকারি কলেজে বিএ (স্নাতক) তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এ সময় ওই ছয় ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে দুই বছর করে কারাদ- দেওয়া হয়।

কাজিপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্ত ছয় ভুয়া পরীক্ষার্থীকে রাত ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।