‘ডিজিটাল ডিভাইস এক্সপো’ ১৪ অক্টোবর

‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে দেশে প্রথমবারের শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এ আয়োজন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে এই আয়োজনের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক্সপোর উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা-রাত ৮টা এটি পর্যন্ত উন্মুক্ত থাকবে।