অভিষেকের প্রথম বলেই তাইজুলের উইকেট

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। আর অভিষেকেই এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। নিজের নাম উঠিয়েছেন মাইকেল ক্যাসপ্রোভিচ, অজিত আগারকারের মতো বোলারদের পাশে। ম্যাচে নিজের করা প্রথম বলে ব্রেন্ডন টেইলরকে ফেরান তাইজুল। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে প্রথম বলেই উইকেট নেওয়া ১৬তম বোলার হন তাইজুল।