বাঁচতে চান সাংবাদিক আব্দুল আজিজ

টাঙ্গাইলের ধনবাড়ি আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ইতিহাসের সহকারি অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গ্র্যাজুয়েট (১৯৮৪-৮৫)আব্দুল আজিজ।

একাধারে শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ আব্দুল আজিজ আজ মহা সংকটে অন্ধকার দেখছেন। একটার পর একটা সংকটে  তিনি অসহায়। গত বছর করা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চিকিৎসা নিয়ে বেঁচে আছেন।

কয়েক মাস যেতেই বড় মেয়ের কিডনি জটিলতায় ভারত গিয়ে কিডনি পাল্টিয়ে এনেছেন। দুইবারে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ায় তিনি যখন অসহায় হয়ে পড়েছেন তখনই তার দুটো কিডনিই অকেজো হয়ে যাওয়ার খবরে মুষড়ে পড়েছেন।

কলকাতার রবীন্দ্র ইন্টারন্যাশনাল হাসপাতালের কিডনি বিভাগের  চিকিৎসক ডা. দীপক শংকর রায় তাকে দ্রুত কিডনি পাল্টানোর পরামর্শ দিয়েছেন ।

১৯৯৩- ২০০০ সালে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল আজিজ। বর্তমানে দৈনিক ভোরের কাগজের মধুপুর প্রতিনিধি এবং মধুপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতির দায়িত্বে আছেন।

তার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সাহায্য পাঠানোর মাধ্যম- অগ্রণী ব্যাংক মধুপুর শাখা, টাঙ্গাইল- হিসাব নম্বর- ০২০০০০৪৮৩৬১৪৭। মুঠোফোন-০১৭১২০২৯১৫৬