ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার দুপুরে ইউপি সদস্যদের আয়োজনে অবিলম্বে চেয়ারম্যানের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর ইউএনওর কাছে করা অনাস্থা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।

 ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য ইউপি কার্যালয়ের সামনে গতকাল সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ৩০ মাস সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করা, নিয়মিত মাসিক সভা না করাসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

পরে তারা ঢাকা-কচুয়া সড়কে বিক্ষোভ মিছিল শেষে পাঠানতুলিতে অবস্থান নিয়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। উপজেলা প্রশাসনের অনুরোধে তারা অবরোধ তুলে নেন।

মুজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।