জামালপুরে ১০ বছর বয়সী হিফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আলা উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত শনিবার রাতে জামালপুর সদর থানায় ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার শরিফপুরের ডেংগারগড় মোজাদ্দেদিয়া আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষক মো. আলা উদ্দিন মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যায় ওই ছাত্রকে। সেখানে তার ওপর নির্যাতন চালায়। শনিবার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, রবিবার সকালে নির্যাতনের শিকার ওই মাদ্রাসাছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।