ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে রং ব্যবসায়ী রুহুল আমীনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।

ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গত বুধবার সকালে রং ব্যবসায়ী রুহুল অমিনকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা হলোÑ ছারোয়ার (৫৫), তানভির (২৮), তানজিদ (২৪), ছোটন (৩৪), মনির (২৮), নয়ন (২৩) ও হৃদয়। ঘটনার একদিন পর প্রধান আসামি ছারোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ভাই ও মামলার বাদী শরিফুল, আলামিনসহ নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় নিহতের মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।