চুয়াডাঙ্গা সীমান্তে হুন্ডির ৩০ লাখ টাকাসহ আটক ১

জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ আবদুর রাজ্জাক বিশ্বাস (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুর রাজ্জাক কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

রবিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ওই এলাকা থেকে আবদুর রাজ্জাককে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, রাজ্জাককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।