সেমিনারে বক্তারা

প্রতিযোগিতা আইন বাস্তবায়নে জিডিপি বাড়বে

সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর মৌলিক আইন হলো প্রতিযোগিতা আইন। এ আইন বাস্তবায়নে কাজ করছে প্রতিযোগিতা কমিশন। এটি বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার কমপক্ষে ২ শতাংশ বাড়বে।

গতকাল ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফের) কার্যালয়ে প্রতিযোগিতা কমিশন ও ইআরএফের সেমিনারে বক্তারা এসব কথা বলেন। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. আবদুর রউফ বলেন, বিশ্বের ১৩০টির বেশি দেশে বিভিন্ন নামে প্রতিযোগিতা আইন ও কমিশন রয়েছে। আইনটি সঠিকভাবে বাস্তবায়নে সফল দেশগুলোর জিডিপি ২-৩ শতাংশ বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশে ২০১২ সালে এই আইন হয়েছে। আর আইন বাস্তবায়নের জন্য ২০১৬ সালে কমিশন গঠিত হলেও এখনো বিধিমালা ও প্রশাসনিক কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পর্ক বাড়ানোর কাজ চলছে। তিনি বলেন, দেশে অনেক কমিশন রয়েছে। কিন্তু ওই কমিশন সংস্কারের অংশ হিসেবে অন্য সংস্থা থেকে রূপান্তর হয়ে কমিশন হয়েছে।

সেমিনারে ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।