সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার সকালে রেহাই মৌশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ করেছে। উপজেলার সদিয়াচাদপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামের যমুনার শাখা ক্যানেলের উত্তর পাশে জনবসতি এলাকায় এ স্কুলটি নির্মাণের দাবিতে তারা এ মানববন্ধন ও সমাবেশ করে।
স্কুলটি গেল বন্যায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ স্কুলটি ওই ক্যানেলের দক্ষিণ পাশে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে বিপাকে পড়ে ওই বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা।