ইভেন্স টেক্সটাইল গত হিসাব বছরের জন্য গতকাল ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।
গতকাল পর্ষদ বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। আগামী ২৮ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।