জিম্বাবুয়েকে বোলিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান

মাসাকাদজার অবসর নেওয়ার ম্যাচে টস হেরে আগে বোলিং করবে জিম্বাবুয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতে হেরে ছিটকে গেছে দলটি। ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।

জিম্বাবুয়ের ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। সেটা মাঠের বাইরে কিংবা মাঠের পারফরম্যান্সে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলতেই এসেছে আইসিসির নিষেধাজ্ঞা মাথায় নিয়ে। নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। বাংলাদেশে আসার আগে মাসাকাদজার অবসর ঘোষণা দেওয়ার এটাও একটা কারণ।

২০০১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। এই সময়ে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট খেলেছেন ৩৮টি, ওয়ানডে খেলেছেন ২০৯টি; টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬৫টি। সাদা পোশাকে রয়েছে ২ হাজার ২২৩ রান। ওয়ানডেতে রান ৫ হাজার ৬৫৮। অন্যদিকে সবচেয়ে ছোট ফরম্যাটে করেছেন ১ হাজার ৫৯১ রান। তিন ফরম্যাটে ৫৭ উইকেটও রয়েছে তার নামের পাশে।