অবসরে সফলদের চর্চা  

মানুষ এমনিতেই সফল হয় না। তাদের সফলতার পেছনে নানা কারণ থাকে। ছুটির দিনে এবং তাদের অবসর সময়ে কী করেন জেনে নিন

সফল মানুষরা অবসর সময়ে বা ছুটির দিনে টিভি দেখে বা ইন্টারনেটে সময় নষ্ট করেন না। বরং অবসর সময় অতিবাহিত করেন লক্ষ্যে এগোনোর উপায় খুঁজতে। সে ক্ষেত্রে কী করলে ব্যবসা বা অফিসের পরিধি আরও বাড়ানো যাবে, সেই হিসাব করেন তারা। আর যদি চাকরিজীবী হন, সে ক্ষেত্রে কী করলে আরও ওপরে ওঠা যাবে, সেই পদক্ষেপের সন্ধানে থাকেন।

জীবনে তারাই সফল হন, যারা আয়ের তুলনায় কম ব্যয় করেন, সঞ্চয়ের দিকে আর বিনিয়োগের দিকেই বেশি

সফল মানুষের অন্যতম হাতিয়ার হলো বিভিন্ন বিষয়ের ওপর বিপুল জ্ঞান। বলাই বাহুল্য, নিয়মিত বই পড়েন তারা। এর মাধ্যমেই বাড়ে জ্ঞান। তবে যদি কাজের চাপে সময় না হয়ে থাকে, সে ক্ষেত্রে ছুটির দিনে অবশ্যই বই পড়েন সফল ব্যক্তিরা। তাই ছুটির দিনে বই পড়ার অভ্যাস বজায় রাখুন।