তারকারা যেখানে যান, পাপারাজ্জিদের বিচরণ সেখানে থাকবেই। তাদের এক ঝলক ক্যামেরাবন্দি করতে পারাটাই পাপারাজ্জিদের উদ্দেশ্য। তার জন্য অনেক সময় ঝুঁকিও নিতে হয়। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও অর্জুন কাপুরের ছবি তুলতে গিয়ে এমনই ঝুঁকি নিয়েছিলেন এক ফটোসাংবাদিক। অল্পের জন্য সেই দুর্ঘটনা থেকে তাকে বাঁচিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন ক্যাটরিনা কাইফ।
একটি ইভেন্টে ক্যাটরিনা ও অর্জুনের ছবি তুলতে গিয়ে এক ফটোসাংবাদিককে বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল। তিনি তারকাদের দিকে ক্যামেরা তাক করে পেছনের দিকে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় পৌঁছে যান। তখন একটি গাড়ি আসছিল। সঙ্গে সঙ্গে ক্যাটরিনা চেঁচিয়ে উঠে বলেনÑ এক সেকেন্ড, এক সেকেন্ড বলেই তিনি হাত দেখিয়ে সেই তাকে সরে যেতে বলেন।
অর্জুনও চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, আরে সামলে! ফটোসাংবাদিক ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী হতে দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ওকে ওকে! সরি সরি!
ইন্সটাগ্রামে এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। ক্যাটরিনার ভক্তরা এ কাজের প্রশংসা করেছেন। এক ভক্ত ক্যাটরিনা সম্পর্কে লেখেন, এই মানুষটা খুব ভালো। আর একজন লেখেন, ক্যাটরিনা আমাদের দয়ার রানী।
ক্যাটরিনা ও অর্জুন দুজনে পরস্পরের খুব ভালো বন্ধু। ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই তা নিয়ে মজা করতে দেরি করেন না অর্জুন। সম্প্রতি ক্যাটরিনা নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে একটি কফি মগের ইমোজি দেন তিনি।
সঙ্গে সঙ্গে অর্জুন সেই ছবিতে কমেন্ট করেন, ছবিটার সঙ্গে ইমোজির কোনো সম্পর্ক নেই, ক্যাটরিনা। ক্যাটরিনাও কমেন্টের উত্তরে লেখেন, যখন কেউ কফি খায় তার বডি ল্যাঙ্গুয়েজ এমনই হয়।
প্রসঙ্গত, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল আলি আব্বাস জাফরের ছবি ‘ভারত’-এ। এই মুহূর্তে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবি নিয়ে ব্যস্ত।