চাঁদপুরের বাবুরহাট একাদশ ক্লাবে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে পুলিশ জুয়া খেলার সময় তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকমার কর রামু (৫৫), চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস (৫০), সদরের আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল (৫৪), দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি (৫০), শিলন্দিয়া এলাকার ইমদাদুল হক পাটওয়ারী (৫৫), একই এলাকার সেলিম মিজি (৬০), দক্ষিণ দাসদী গ্রামের ইসমাইল শেখ (৫০), দাসদী গ্রামের দুলাল ধর (৫৬) ও হোসেনপুর গ্রামের বশিল সৈয়াল (৬৫)।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুরের ক্লাবগুলোতে অবৈধ কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।