ছাত্রলীগের আন্দোলন

মাহবুবকে অপসারণ ইবির নতুন প্রক্টর পরেশ

ছাত্রলীগের আন্দোলনের মুখে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এ নিয়োগ দেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

গত ৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত শনিবার তিনি কাজে যোগ দেন। কিন্তু একদিন পর অবৈধ ঘোষণা দিয়ে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা। তারা উপাচার্যের কাছে গিয়ে মাহবুবর রহমানকে অপসারণের দাবি জানান। এক পর্যায়ে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরোধ, পরে প্রশাসন ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা।