ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকা।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পদ্মা অয়েল শেয়ার। কোম্পানিটির মোট ৭৪ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানিটির ৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ডেল্টা ব্র্যাক হাউজিং ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।