যুক্তরাষ্ট্রে গ্রামীণের দুই শাখা উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্রামীণ আমেরিকার দুটি শাখা উদ্বোধন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৯ সেপ্টেম্বর ফিতা কেটে শাখা দুটির উদ্বোধন করেন তিনি। এতে যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকার শাখা দাঁড়াল ২৩টি। এগারো বছর আগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কার্যক্রম শুরুর পর যুক্তরাষ্ট্রের ১৫টি নগরীতে ১ লাখ ২০ হাজার নিম্নআয়ের মহিলাকে ১২৬ কোটি ডলার ঋণ বিতরণ করেছে। আগামী পাঁচ বছরে আড়াই লাখ দরিদ্র নারীর মাঝে ৪০০ কোটি ডলার ঋণ বিতরণের পরিকল্পনা করছে।