শ্রীলঙ্কায় মুমিনুলদের ম্যাচে বৃষ্টির বাগড়া

স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। কাতুনায়েকেতে পুরো দিনই ছিল মুষল ধারে বৃষ্টি। ফলে টসটাও হতে পারেনি।

এই সফরে বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২ টি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। মুমিনুল হককে অধিনায়ক করে শক্তিশালী একটি দল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, এনামুল হক বিজয়রা রয়েছেন এই সফরের স্কোয়াডে।

জাতীয় দলের অফ ফর্মে থাকা তারকাদের আত্মবিশ্বাস ফেরানোর একটা মঞ্চ বলা যেতে পারে এই সিরিজকে। এখনে ভালো রান করতে পারলে যেমন জাতীয় দলে জায়গা ফিরে পেতে পারেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়রা।

গলে দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর। একদিনের ম্যাচ তিনটি ৭, ৯ ও ১২ সেপ্টেম্বর। প্রথম দুই ম্যাচ হবে হাম্বানটোটায়। তৃতীয় ও শেষটি কবে কলম্বোয়।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাঈফ হাসান, মেহেদী হাসান মিরাজ।