চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগ

‘নো হেলমেট নো ফুয়েল’

এখন থেকে মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট ছাড়া তেল দেবে না চুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলো। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গার প্রতিটি ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ সংবলিত সচেতনতামূলক ব্যানার টানিয়ে দেয় জেলা পুলিশ।

গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরে মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।