খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাভলী আক্তার (৩০) নামে যশোরের এক নারীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

লাভলী আক্তার যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত লাভলীকে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত খুলনায় চিকিৎসাধীন অবস্থায় নারী ও শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে।