বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা

টেলিভিশন টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকার উৎখাতে উসকানি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের আদালতে এ মামলা করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।

অভিযোগে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনারও বিদায় হবে।