‘কিশোর গ্যাং গডফাদার’ টিনু রিমান্ডে

অস্ত্রসহ গ্রেপ্তার ‘কিশোর গ্যাং গডফাদার’ নামে পরিচিত কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. খায়রুল আমীন এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তারের পর পাঁচলাইশ থানায় টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছিল। শুনানি শেষে একদিন মঞ্জুর করেছে আদালত।