৭৯০ বোতল ফেনসিডিল ও একটি গাড়ি আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে পিরোজপুর বাইপাস সড়কে পুলিশ চেকপোস্ট এলাকা থেকে এগুলো আটক করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, গতকাল শুক্রবার সকালে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজের চেকপোস্টে পুলিশ একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিলে চালক গাড়িটি না থামিয়ে চলে আসে। পুলিশ পিছু নিলে চালক বাইপাস সড়ক থেকে একটি সাইড রোডে ঢুকে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল ও গাড়ি জব্দ করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।