পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামে ডাকাতির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলো স্বরূপকাঠি উপজেলার ডুবি এলাকার জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার বাদশা, কচুয়া এলাকার লিটন, নরসিংদীর মাধবদী এলাকার শাহজাহান ও রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার ইসমাইল হোসেন।
ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরে পাঁচ-সাত ডাকাত মিজানের ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে ফেলে। অন্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর আলমারি ও শোকেস ভেঙে প্রায় ১ লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। এ সময় ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।