ডোমার পৌর বিএনপির সম্মেলন

আনিছুর সভাপতি মোজাফ্ফর সম্পাদক

নীলফামারী ডোমার পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ডোমার নাট্য সমিতি মঞ্চে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম।

ডোমার পৌর বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান জুয়েল, আল মাসুদ চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, ডোমার উপজেলা বিএনপির আহ্বায়ক রেয়াজুল ইসলাম, সদস্য সচিব মো. আখতারুজ্জামান, সাবেক ছাত্রদল নেতা রায়হানুল হক প্রধান, ডোমার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনর রশীদ বসুনিয়া প্রমুখ।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে আনিছুর রহমানকে সভাপতি ও মো. মোজাফ্ফর আলীকে সাধারণ সম্পাদক ও আজাবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পৌর বিএনপির ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার।

জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম বলেন, আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।