জনপ্রিয় ম্যাক্সিকান সংগীতশিল্পী হোসে হোসে আর নেই। শনিবার ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মেক্সিকোতে তিনি ‘গানের রাজপুত্র’ হিসেবে পরিচিত।
বিবিসি জানায়, শনিবার হোসে হোসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর সংস্কৃতি মন্ত্রণালয়।
একাধিকবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত হোসে হোসে পাঁচ দশক ধরে ম্যাক্সিকান সংগীত জগৎ রাজত্ব করেন। ল্যাটিন আমেরিকার দেশটির শক্তিশালী কণ্ঠের অধিকারীদের একজন তিনি। সুরকার ও গীতিকার এই শিল্পী ছিলেন শৌখিন অভিনেতাও।
দক্ষিণ ফ্লোরিডার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্যানক্রিয়েটিক ক্যানসারে ভুগছিলেন।