বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাঞ্ছারামপুরে সাইদুর রহমান (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ওসি সালাহউদ্দিন চৌধুরী।

নিহত সাইদুর ওই গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

ওসি আরও জানান, সাইদুর গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তার গলায় ক্ষতচিহ্ন দেখা গেছে।