‘পোড়ামন-২’ নির্মাণ করে আলোচনায় আসেন পরিচালক রায়হান রাফি। এরপর নির্মাণ করেন ‘দহন’। এদিকে অরও বেশ কিছু নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এদিকে সিয়াম ও মিমকে জুটি করে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন রাফি। দেশ রূপান্তরকে রাফি বলেন, ‘সিয়াম ও মিমকে নিয়ে নতুন ছবিটি নির্মাণ করব। ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করব।’
পরিচালক জানালেন মিম-সিয়াম ছাড়াও আরও চমক থাকছে। তবে তা এখনই বলতে চান না তিনি। এ মাসেই মহরত অনুষ্ঠানে দর্শকদের সামনে চমক উপহার দেবেন তিনি।
রাফি’র ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার নায়ক ছিলেন সিয়াম। অপরদিকে মিমকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘পরান’ সিনেমা। সেপ্টেম্বর মাসের শেষ দিকে ‘পরান’ ছবির শুটিং শেষ করেছেন বিদ্যা সিনহা সাহা মিম।