জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২১ হাজার বর্গফুট জায়গা মঞ্চ হিসেবে ব্যবহার করে প্রদর্শিত হয়েছে এনভায়রনমেন্টাল থিয়েটার ব্লু হেলমেট। গতকাল মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে নাটকটি মঞ্চস্থ হয়। এতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অভিনয় করেন। নাটকটি মাজহারুল হোসেন তোকদার চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন। নাটকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের জাতিসংঘের শান্তি মিশনে কঙ্গোর বানবাথ নামক স্থানে ঘটে যাওয়া একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে।