ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা, মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন এবং ঈশ্বরদীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহামুদ। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হুসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী বাবু, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম, ঈশ্বরদী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জোমসেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা করে জেলা প্রশাসক কবীর মাহামুদ শিক্ষার্থীদের প্লেটে পানি দিয়ে হাত ধুইয়ে খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন।