নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ করা ২১ বস্তা চাল বেআইনিভাবে রাখায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের স্বরাপাড়া বাজার থেকে এসব চাল জব্দ করা হয়।
এ সময় কর্মসূচির ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম। উপজেলা যুবমহিলা লীগের সহসভাপতি শাহনাজ পারভীনের স্বামী ডিলার খাইরুল ইসলামের দোকানের পাশের একটি তুলার দোকানে এ চাল পাওয়া গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে জব্দ করা ২১ বস্তা (প্রায় ১০৫০ কেজি) সরকারি চালের ক্রেতা ও বিক্রেতা কারা। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।