দেশি শিল্পে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে দশ বছর মেয়াদি ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ধারায় বাংলাদেশ ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছে। টেকসই শিল্পায়নের লক্ষ্যে এর সুফল কাজে লাগানো হবে।
শিল্প সচিব আবদুল হালিম বলেন, দক্ষতার সঙ্গে সীমিত সম্পদ কাজে লাগানোর যোগ্যতা অর্জনের মাধ্যমে কম খরচ ও কম সময়ে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে এনপিওর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম ও এনপিওর বিদায়ী পরিচালক এস এম আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।