সিটি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডমেম্বাররা ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় যাত্রাপথের জন্য প্রযোজ্য।
সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের ডেবিট ও ক্রেডিট উভয় প্রকার কার্ডের গ্রাহকরাই এ সুবিধা ভোগ করতে পারবেন।
এ সুযোগ ১৫ সেপ্টেম্বর থেকে আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত চালু থাকবে। সিটি ব্যাংকের রশীদ টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান মো. জাফরুল হাসান এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মার্কেটিং অ্যান্ড সেলস প্রধান মো. শফিকুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের মার্চেন্ট অ্যান্ড ই-কমার্স বিজনেসের প্রধান আরিফুর রহমান এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের রিজার্ভেশন ব্যবস্থাপক মাইনুল হক, মার্কেটিং অ্যান্ড সেলসের উপব্যবস্থাপক মো. নাইমুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।