মধ্যবর্তী নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

দক্ষিণপন্থি ফ্যাসিস্ট শক্তি যাতে রাজনৈতিক অচলাবস্থার সুযোগ নিতে না পারে, সে জন্য মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ দাবি জানান। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ পার্টির ৩১ দফা প্রস্তাব তুলে ধরে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, বিদ্যমান অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিরোধীদের দমনের কৌশল পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।