বিদেশে সভা-সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কিংবা সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় প্রতিদিনের জন্য সর্বোচ্চ ৪০০ ডলার করে নেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমন্ত্রণপত্রে যে কয়দিনের কর্মসূচির কথা উল্লেখ থাকবে তার সঙ্গে অতিরিক্ত এক দিন হিসেবে অর্থ নিতে পারবেন তারা। তবে মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে সভা-সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কিংবা সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় প্রতিদিনের জন্য সর্বোচ্চ ৩৫০ ডলার করে নেওয়া যাবে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের অনুমোদিত ডিলারগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।