রেলের ডাবল লাইনের সংখ্যা বাড়ানো হচ্ছে মন্তব্য করে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর এবং লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে রেলওয়ে শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘ডাবল লাইন যুক্ত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী জানুয়ারি মাসেই শুরু হবে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজও শেষ হবে আগামী বছরের জুনে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এবং জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। যা আগামী বছরের মধ্যে শেষ হবে।’