চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আলাউদ্দিন মন্ডল ওরফে আলা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়া রেলগেটের অদূরে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন মন্ডল সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এ সময় চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়ার অদূরে রেলগেটের কাছে পৌঁছালে আপলাইনে থাকা খুলনা থেকে গোয়ালন্দের উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা মেইলট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।