বরুড়ায় পোকা দমনে আমন ক্ষেতে আলোর ফাঁদ

বরুড়ায় আমন ফসলের ক্ষতিকর ও বন্ধুপোকা-মাকড়ের উপস্থিতি জানার নিমিত্তে এবং আগাম বালাই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির লক্ষ্যে উপজেলার কৃষি বিভাগের ৪৬টি বøকে আলোর ফাঁদ পদ্ধতি স্থাপন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বুধবার থেকে সংশ্লিষ্ট দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে নিজ নিজ বøকে টর্চলাইট, হ্যাজাক লাইট কিংবা বৈদ্যুতিক লাইট, সাবানের গুঁড়া মিশ্রিত পানিসহ পাত্র এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে আলোকপাত পদ্ধতি আমন ফসলের ক্ষেতে স্থাপন করেন।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ পদ্ধতিতে পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম মাটিয়ারা বøকসহ বিভিন্ন বøকে স্থাপিত আলোকপাত পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি এবং সংশ্লিষ্ট দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা পোকামাকড়ের উপস্থিতি চিহ্নিত করে এবং কৃষকদের পরামর্শ দেন।