জয়পুরহাটে মরিয়ম নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হ্যালট্টি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু উপজেলার হ্যালট্টি গ্রামের শাহিন হোসেনের মেয়ে।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে সময় বাড়িতে কেউ না থাকায় শাহিনের স্ত্রী তামান্না হঠাৎ চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন প্রতিবেশীকে বলেন আমি মরিয়মকে দুধ খাওয়াতে গেলে সে দুই বার হেঁচকি দিয়ে ওঠে। তখন প্রতিবেশীসহ পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
এদিকে শিশুটির স্বজন মোছা. শাহান্নাম, আক্তার বানুসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘ঐ ইউনিয়নের মালাচাপড় গ্রামের এক যুবকের সঙ্গে তামান্নার পরকীয়া প্রেমের কারণে এই শিশুটিকে হত্যা করা হতে পারে।’
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন বলেন, যেহেতু শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে। তাই শিশুটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সত্যতা জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।