রাজশাহীর ‘শীর্ষ মাদক কারবারি’ শীষ মোহাম্মদকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে গোদাগাড়ীর প্রেমতলীগামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গড়ের মাঠ এলাকার ইসরাইল হকের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গ্রেপ্তারের সময় শীষ মোহাম্মদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ছয় রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ৫০০ গ্রাম হেরোইন ও দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে শীষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে।