প্রকাশিত সংবাদ প্রসঙ্গে স্বপন

গত ২৮ সেপ্টেম্বর দৈনিক দেশ রূপান্তরে ‘হদিস নেই ৩২ সিন্দুকের’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন হেদায়েতুল ইসলাম স্বপন। এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘মৃত এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি তাকে কখনো দেখিনি। তাই সম্পর্কের প্রশ্নই ওঠে না। প্রকাশিত সংবাদে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।’

প্রতিবেদকের বক্তব্য : আওয়ামী লীগের স্থানীয় বেশ কয়েকজন নেতার বক্তব্যে বন্দুকযুদ্ধে নিহত ওই সন্ত্রাসীর সঙ্গে হেদায়েতুল ইসলাম স্বপনের সম্পর্ক থাকার বিষয়টি উঠে এসেছে। এটা আমাদের নিজস্ব বক্তব্য নয়।