ভোলায় পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, দুজনকে কারাদণ্ড ও তিনটি আড়ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি) কাওসার হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চকবাজারের মেসার্স রানা ট্রেডার্সকে ৫০ হাজার ও ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানাসহ কেদারী মোহন সাহা স্টোরের একজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড, পেঁয়াজ মজুদ করার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি আড়ত সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করার অভিযোগে ঝালকাঠিতে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের আড়তদারপট্টি এলাকার ব্যবসায়ী শংকর ও চন্দন। গতকাল রবিবার দুপুরে তাদের জরিমানা করা হয়।