এক ঝলকে

৪ডিয়াহান ক্যারল আর নেই

অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী ডিয়াহান ক্যারল ৮৪ বছর বয়সে মারা গেছেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ছিলেন যিনি টিভি ধারাবাহিকে চাকরের চরিত্র ছাড়া অন্য কোনো ভ‚মিকায় অভিনয় করেছিলেন। ক্যারলের মেয়ে সুসান কে একটি সংবাদ সংস্থাকে জানান, তার মা ৪ অক্টোবর লসএঞ্জেলেসে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ডিয়াহান ক্যারল তার দীর্ঘ ক্যারিয়ারে সম্মানজনক টনি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া ক্লাউডিন (১৯৭৪) সিনেমার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ক্যারল সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন জুলিয়া চরিত্রের জন্য। টিভি সিরিজে জুলিয়া বেকার একজন নার্সের চরিত্র, যার স্বামী ভিয়েতনামে মারা গিয়েছিল। এই সাড়া জাগানো সিরিজটি ১৯৬৮-১৯৭১ সালে টিভিতে প্রচার হয়েছিল। ক্যারলের চতুর্থ স্বামী ছিলেন সংগীতশিল্পী ভিক ড্যামন (১৯৮৭-১৯৯৬)। মেয়ে সুসান কে ছাড়াও দুই দৌহিত্র অগাস্ট ও সিডনির মধ্যে ক্যারলের পরম্পরা টিকে রয়েছে।

চঞ্চল মাহমুদের আবেদন

জনপ্রিয় ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের হাত ধরে স্টার-সুপারস্টার হয়েছেন অনেকেই। কিন্তু বর্তমানে তিনিই বিপর্যস্ত সময় কাটাচ্ছেন। স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সাহায্যের আবেদনও। তিনি লিখেছেন, ‘আমার মনটা ভীষণ খারাপ। আজ অনেক কষ্ট নিয়ে লিখছি। আমার স্ত্রী রায়না মাহমুদ মিতুর শরীরে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা শুরু হয়েছে। আর এজন্য অনেক টাকার প্রয়োজন। আর আমারও এ পর্যন্ত ৩ বার হার্ট অ্যাটাক হয়েছে। আমারও চিকিৎসা চলছে। এই ১২ বছরে আমাদের সবকিছুই শেষ। আমাদের ২ জনের চিকিৎসা চালানো আর সম্ভব হচ্ছে না। অনেক টাকা দরকার মিতুর ক্যানসার চিকিৎসার জন্য। কয়েকদিনের মধ্যে মিতুকে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমাদের আর্থিকভাবে যারা সাহায্য করতে চান, তারা দয়া করে যোগাযোগ করবেন এই নম্বরে ‘চঞ্চল মাহমুদ: ০১৭১১৫২২১২৬। অ্যাকাউন্ট নাম : চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি, ব্যাংকের নাম : ঢাকা ব্যাংক লিমিটেড, ধানমণ্ডি শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ২০৫-১০০-৮৯৬২।’ তিনি আরও লিখেছেন, ‘এতদিন মানুষকে সাহায্য করেছি। আজ আমি নিঃস্ব বন্ধুরা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। এই মহাবিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন।’

পূজায় সৃজিতের সঙ্গী মিথিলা

বেশ কমাস আগে শ্যুটিংয়ের জন্য কলকাতায় যান অভিনয়শিল্পী মিথিলা। দেশে ফেরার পরই খবর রটে তার সঙ্গে নাকি ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘোরার ছবি প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমে। সৃজিতের সঙ্গে পার্টিতেও দেখা যায় মিথিলাকে। সে সময় তাদের মধ্যকার সম্পর্কের কথা উড়িয়ে দেন মিথিলা। জানান, সৃজিতের সঙ্গে তার স্রেফ বন্ধুত্ব। সৃজিত যেহেতু একজন ‘অ্যালিজিবল ব্যাচেলর’, তাই এসব কথা ছড়ানো হচ্ছে। তবে গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ছড়িয়ে যায়। জন্মদিনের কেক কাটার ছবির পর এবার দুর্গাপূজায় সৃজিতের সঙ্গে কলকাতার পূজামÐপে ঘুরতে দেখা গেল মিথিলাকে। দুজনের ঘুরে বেড়ানোর সেই ছবি সৃজিত নিজেই তার ইন্সটাগ্রামে পোস্ট করেন। সৃজিতের পোস্ট করা সেই ছবিতে মিথিলার সঙ্গে কলকাতার প্রসেনজিৎ এবং নায়িকা নুসরাত জাহান ও তার  স্বামীকেও দেখা গেছে।

২০১০ থেকে ’১৯ সালের মধ্যে পরিচালক সৃজিতের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর নাম রয়েছে। সর্বশেষ জড়ালো মিথিলার সঙ্গে। তবে বরাবরই তিনি এটাকে স্রেফ বন্ধুত্ব বলেই মন্তব্য করে আসছেন।

৭ দেশে ‘সাপলুডু’

গত ২৭ সেপ্টেম্বর ৪২টি সিনেমা হলে মুক্তি পায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাপলুডু’। মুক্তির পর থেকে সিনেমাটি বেশ প্রশংসায় ভাসলেও দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটি চলছে দেশের মাত্র ২১টি সিনেমা হলে। প্রশংসিত হওয়ার পর এমন হল কমে যাওয়াটাকে ষড়যন্ত্র বলে মনে করছেন সিনেমাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল। হল-মালিকরা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চালানোর আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে অদৃশ্য কারণে তারা চালাতে পারবেন না বলে জানান। এমন অভিযোগ করে নির্মাতা জানিয়েছেন, দেশে ষড়যন্ত্রের শিকার হলেও সিনেমাটি বিশ্বের সাত দেশে মুক্তি পেতে যাচ্ছে। দোদুল বলেন, ‘১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। সেখানকার পাঁচ শহরে সিনেমাটি প্রদর্শিত করার পরিকল্পনা আছে আমাদের। এরপর ১৮ অক্টোবর ইতালি, ২৬ তারিখে নিউ ইয়র্ক, ২৮ তারিখ ওয়াশিংটন ডিসি, ১ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রদর্শিত হবে। এছাড়া ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব দ্রুতই মুক্তি পাবে।’ সিনেমাটির ব্যাপারে আশা প্রকাশ করে এই নির্মাতা আরও বলেন, ‘আমি মনে করি ভালো সিনেমা থেকে দর্শককে দূরে সরানো যায় না। যারাই সিনেমাটি দেখছেন তারাই প্রশংসা করছেন। তাই ষড়যন্ত্র করে লাভ হবে না। আর এসব ষড়যন্ত্র করে আমাদের ইন্ডাস্ট্রিরই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে।’

রিমেকে অনাগ্রহী জন

প্রথম হওয়ার প্রতিযোগিতা থেকে তিনি নিজেকে বহু দিন আগেই সরিয়ে নিয়েছিলেন। তিনি ছবি করেন নিজের শর্তে। বলিউডে আজ অনেকটা পথ পেরিয়ে তিনি এসেছেন। এক ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখেননি, বরং নানা স্বাদের চরিত্রে মুগ্ধ করেছেন দর্শকদের। স¤প্রতি একটি সাক্ষাৎকারে জন আব্রাহাম জানালেন তার চিত্রনাট্য বাছাইয়ের মাপকাঠি সম্পর্কে। জন জানান এই মুহূর্তে তিনি বেশি আগ্রহী ভিন্ন ধরনের চিত্রনাট্য নিয়ে ছবি করায়। আরও জানান, কবির সিং-এর মতো দক্ষিণের কোনো ছবির হিন্দি রিমেক করায় তিনি একদমই আগ্রহী নন। এই মুহূর্তে  বেশ কিছু ছবির কাজে ব্যস্ত জন আব্রাহাম। ২০২০ সালের ২ অক্টোবর মুক্তি পাবে সত্যামেভে জায়েতে-২। এছাড়াও তাকে দেখা যাবে আনিস বাজমির ‘পাগালপান্তি’তেও। এই ছবিতে জন ছাড়াও দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজ, অনিল কাপুর, কৃতী খরবন্দা এবং আরশদ ওয়ারসিকে।

টাইগারকে দিশার অভিনন্দন

মাত্র তিন দিনেই বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি তুলে নিয়েছে ঋত্বিক রোশন ও টাইগার শ্রফের সিনেমা ‘ওয়ার’। শুধু তাই নয়, একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি, প্রশংসাও পাচ্ছে বেশ। ‘ওয়ার’র সাফল্যে দারুণ খুশি টাইগারের প্রেমিকা ও অভিনেত্রী দিশা পাটানি। জনসম্মুখেই এ আনন্দটা প্রকাশ করেছেন তিনি। টাইগার তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই ছবির নিচে দিশা কমেন্টের ঘরে লেখেন, ‘অভিনন্দন, নায়ক’। সঙ্গে চুমুর একটি ইমো যুক্ত করে দেন। টাইগার ও দিশার সম্পর্কের বিষয়টি সবারই জানা। যদিও এখনো তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও মুম্বাইয়ের নানা জায়গায় তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। ঋত্বিক-টাইগার ছাড়াও ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন ঋত্বিক ও টাইগার। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি মুক্তি পেয়েছে গত বুধবার (২ অক্টোবর)।