ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস। গত শনিবার কাউন্সিল তাকে সভাপতি নির্বাচিত করে।
মোজাফফর আহমেদ আইসিএসবির প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন ফেলো সদস্য। তিনি ১৯৯৭-২০০৪ মেয়াদেও ইনস্টিটিউটেরধ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মোজাফফর আহমেদ ২০০৪ ও ’১০ সালে বাংলাদেশের আর্থিক সেবা খাত উন্নয়নে অসামান্য অবদানের জন্য ফিন্যান্সিয়াল মিরর অ্যাওয়ার্ডে ভ‚ষিত হন। এছাড়া মোহাম্মদ বুল হাসান এফসিএসকে জ্যেষ্ঠ সহসভাপতি, সেলিম রেজা এফসিএ, এফসিএস সহসভাপতি, সেলিম আহমেদ এফসিএসকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।