শিবলী নোমানসহ ডিএমপির পাঁচ এডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমানসহ পাঁচজনকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। এই

আদেশ অনুযায়ী ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি মো. জসীম উদ্দিনকে গোয়েন্দা পূর্ব বিভাগে, গোয়েন্দা পূর্ব বিভাগের এডিসি জুয়েল রানাকে প্রটেকশন বিভাগে, মতিঝিলের এস এম শিবলী নোমানকে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনে, ডিএমপির এডিসি শামীম হোসেনকে কল্যাণ ও ফোর্স বিভাগে, প্রটেকশন বিভাগের এডিসি  মো. এনামুল হক মিঠুকে মতিঝিল জোনে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।