ইরানে ব্লাসফেমির আইনে ‘অ্যাঞ্জেলিনা জোলি’ জেলে

ধর্ম অবমাননার দায়ে ইরানে এক ইনস্টাগ্রাম সেলিব্রিটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহার তাবার নামে এই তরুণী ইরানের ‘অ্যাঞ্জেলিনা জোলি’ নামে পরিচিত।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বিবিসি জানায়, সাহারের বিরুদ্ধে ব্লাসফেমি, অবৈধভাবে সম্পদ আহরণ, তরুণদের দুর্নীতির প্রতি উৎসাহ দেওয়া, ড্রেস কোড লঙ্ঘন, সহিংসতা প্রচারণার একাধিক অভিযোগ আনা হয়েছে।

গত বছর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ২২ বছর বয়সী এই অনলাইন সেলিব্রিটির ছবি ভাইরাল হয়।

নিজেকে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখাতে চেহারায় তিনি অন্তত পঞ্চাশবারের মতো প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে ধারণা করা হয়।

তবে ইনস্টাগ্রামে তার দেওয়া অধিকাংশ ছবিও ভারী মেকআপ এবং ডিজিটাল এডিটিং করা।