দুর্গাপূজা উপলক্ষে বিজিবি বিএসএফ মিষ্টি বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গতকাল সোমবার বিকেল ৫টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএসনেগি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হকের হাতে ৭ প্যাকেট মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির পক্ষ থেকে ৩ প্যাকেট মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রাশেদ মোহাম্মদ আনিছুল হক বলেন, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের দুই সীমান্ত রক্ষীবাহিনীর অধিনায়ক পর্যায়ে আমরা মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছাবিনিময় করেছি। শুভেচ্ছাবিনিময়ের মাধ্যমে সীমান্তে যাতে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে সে বিষয়ে আলোচনা করেছি।