নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্র মো. ইয়াছিনের (১৪) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় নদীতে লাশ ভেসে ওঠার খবর পেয়ে গতকাল সোমবার সকালে পুলিশ সেটি উদ্ধার করে।
নিহত ইয়াছিন সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাইন্নাপাড়া এলাকার মোহাম্মদ আলির ছেলে। সে স্থানীয় রেবতী মোহন পাইলট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই জীবন জানায়, গত শনিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে বালুবাহী ট্রলারের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যায় ইয়াসিন।