চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তেররশিয়ায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে গতকাল মঙ্গলবার পিতা-পুত্র নিখোঁজ হয়েছেন। বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর হৃদয় হাসান নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শিবগঞ্জের পাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তেররশিয়া দক্ষিণ পাকা গ্রামের সাহাবুদ্দীন (৫২) ও তার ছেলে আব্দুল্লাহ (১৬) সকালে টিনের তৈরি ডিঙ্গি নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাবের আলী জানান, বন্যায় ভরা পদ্মার তীব্র ¯্রােতের কারণে ব্যাপক এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ধুনটে নিখোঁজের ২১ ঘণ্টা পর হৃদয় হাসানের (১২) লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। হৃদয় ধুনটের বানিয়াগাঁতী গ্রামের তোতা মিয়ার ছেলে। গতকাল সকাল ১০টার দিকে ইছামতী নদীর একডালা ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।